শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ
ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতিষ্ঠান অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী শেরপুরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা তৃষ্ণার্ত বাইকারদের মাঝে বিনামূল্যে পানি বিতরণ ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪৯ কক্সবাজারে অস্ত্রসহ ডাকাত আটক, জেলে উদ্ধার; পাচার রোধে কোস্ট গার্ডের সাফল্য কাজিপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট,  আউশধানের  বীজ ও সার বিতরণ কাজিপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ  নওগাঁয় সাত কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন সিরাজগঞ্জে ঘাস ক্ষেতে মিলল অজ্ঞাত কিশোরের গলাকাটা মরদেহ কামারখন্দ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংকটে চিকিৎসা সেবা ব্যাহত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তাপমাত্রা বাড়তে পারে

অনলাইন ডেস্ক: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
-ফাইল ছবি।

রাজধানী ঢাকা ও তার আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একইসঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে, ফলে ভ্যাপসা গরমের অনুভূতি আগের তুলনায় আরও বাড়তে পারে।

শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪০ মিনিটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর