বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা প্রযুক্তিনির্ভর কৃষি ও ভেজালবিরোধী সচেতনতায় সিংড়ায় লাইট হাউজের সমন্বয় সভা কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, আহত দুজন

অনলাইন ডেস্ক: / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে রাসেল (৩৪) নামে অটোরিকশার চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় তার দুই বন্ধু রিয়াদ ও বিপ্লব আহত হয়েছেন।

নিহত রাসেল মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া গ্রামের আফছার আলমের ছেলে। তিনি চন্দ্রিমা মডেল টাউনে পরিবারের সঙ্গে থাকতেন।

শনিবার রাত ৯টার দিকে নবীনগর হাউজিংয়ে ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) অহিদুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় মেহেদী হাসান বাবু ও মোবারক নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।

নিহতের বাবা আফছার আলম বাদী হয়ে সাত জনের নামসহ অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন।

এসআই অহিদুল ইসলাম বলেন, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে রাসেল দুই বন্ধুসহ বাসায় ফিরছিলেন। নবীনগর হাউজিং চার নম্বর রোডে পৌঁছালে ১৫-২০ জন তাদের ওপর হামলা চালায়। এতে তারা তিনজনই আহত হন। পরে তাদের সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গুরুতর আহত রাসেল চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। আহত দুজন চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর