বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘অপরাধ দমনে রাজধানীতে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপন করা হবে’ কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  খানসামায় বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা চারা রোপণ কার্যক্রম উদ্বোধন জয়পুরহাটে পুকুরে ডুবে দুই ভাই এর মৃত্যু সিরাজগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ৪ জনকে কারাদণ্ড, ড্রাম ট্রাক জব্দ ভুমি সেবায় হয়রানি ও অনিয়মরোধে হোয়াটসঅ্যাপ লাইন উদ্বোধন সিরাজগঞ্জে ২ হাজার ৪২০ লিটার পেট্টোল জব্দ, অর্থদণ্ড
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১

নিজস্ব প্রতিবেদক: / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬



নোয়াখালীর বেগমগঞ্জে দারোয়ানের শয়ন কক্ষ থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিশ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় আব্দুল জলিল (৪২) এক মাদক কারবারিকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (২২ এপ্রিল ) রাত ৯টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর হাজীপুর এলাকার খালপাড়স্থ মাইশা লেক টাওয়ারে এ অভিযান চালানো হয়।

আটক জলিল উপজেলার শরীফপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের হাজী ছায়েদুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি মো.মহিনউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে একটি টিম চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর হাজীপুর এলাকার খালপাড়স্থ মাইশা লেক টাওয়ারে অভিযান চালায়। অভিযানে ভবনের নিচতলার পশ্চিম পাশের দারোয়ানের শয়ন কক্ষে তল্লাশি চালিয়ে ২০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাদক কারবারি জলিলকে আটক করা হয়।

ডিবি পুলিশের ওসি মো. মহিনউদ্দিন জানান, আটক আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর