শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আনসার ভিডিপি একাডেমিতে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬



নেতৃত্ব, কার্যকর কমান্ড ও সুদক্ষ ব্যবস্থাপনা বিকাশের লক্ষ্যে আনসার কর্মকর্তাদের জন্য ১৪ দিনব্যাপী একটি বিশেষায়িত প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। আজ (২৫ এপ্রিল) গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ভিডিপি একাডেমি, সফিপুর-এ কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নতুন এ উদ্যোগের আওতায় “কমান্ড, লিডারশীপ ও ম্যানেজমেন্ট” শীর্ষক প্রশিক্ষণ কোর্সটি প্রথমবারের মতো চালু করা হয়েছে। এর মাধ্যমে কর্মকর্তাদের নেতৃত্ব দক্ষতা বৃদ্ধি, পেশাগত সক্ষমতা উন্নয়ন এবং আধুনিক ব্যবস্থাপনা জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, অধীনস্থ সদস্যদের কার্যকর নেতৃত্ব প্রদানের জন্য ব্যবস্থাপনার সকল স্তরে সক্রিয় সম্পৃক্ততা এবং দায়িত্বশীল ভূমিকা পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় নিজ আচরণের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। পাশাপাশি নেতৃত্বের বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও দর্শন বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে দক্ষ ও গতিশীল নেতৃত্ব গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, এনডিসি, পিএসসি। এ সময় বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কোর্স কর্মকর্তাদের নেতৃত্ব দক্ষতা উন্নয়নের মাধ্যমে বাহিনীকে আরও আধুনিক, সক্ষম ও জনসেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর