বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ
আইজিপির হাত থেকে সম্মাননা পেল বাস্কেটবল ও ফুটভলি স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন দল কুঁড়ি হওয়ার আগেই ঝরে পড়ছে তারা তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬১ বেবিচক সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপন মহড়া, প্রস্তুতি যাচাই করলেন চেয়ারম্যান যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন কাউন্সিলর কার্যালয় ও পুকুর সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীর পবায় টিসিবির গোডাউনে ভয়াবহ আগুন, পুড়ল তেল-ডাল-চিনি স্বাস্থ্য কমপ্লেক্সের মোটরসাইকেল বাসায়, ফ্রিজ কোয়ার্টারে ; ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে রায়গঞ্জে অটোরিকশাচালক হত্যা: তাড়াশ থেকে একজন গ্রেপ্তার, গাড়ি উদ্ধার আদানি পাওয়ারের ১০৫ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আদানি পাওয়ারের ১০৫ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

অনলাইন ডেস্ক: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
- প্রতীকী ছবি

ভারতের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ১০৫ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে। এটি প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড।

আদানি পাওয়ার বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করে।

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকে সরবরাহকৃত বিদ্যুৎ জাতীয়ভাবে বাংলাদেশের মোট বিদ্যুৎ সরবরাহের ১০ শতাংশ পূরণ করছে। গত ২২ এপ্রিল গুরুতর যান্ত্রিক ত্রুটির কারণে আকস্মিকভাবে একটি ইউনিট বন্ধ হয়ে যায়। যার ফলে সৃষ্ট সরবরাহ ঘাটতির সবচেয়ে তীব্র প্রভাব পড়ে উত্তরাঞ্চলে, বিশেষত রাজশাহী ও রংপুর অঞ্চলে। কোথাও কোথাও লোডশেডিং ১০ থেকে ১১ ঘণ্টায় গিয়ে ঠেকে।

দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ে সৃষ্ট জনদুর্ভোগের বিষয়টি আমলে নিয়ে আদানি দ্রুত মেরামত কাজ শেষ করে গত ২৭ এপ্রিল ইউনিটটি ৫ দিনের মধ্যে পুনরায় চালু করেছে। ২০২৩ সালের মার্চে আদানির প্রথম ইউনিট এবং একই বছরের জুনে দ্বিতীয় ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর