শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ
হাসপাতাল পরিদর্শন করলেন বিদ্যুতমন্ত্রী সিংড়ায় তানিয়া ফার্মেসিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১২ লাখ টাকার মালামাল সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ সিরাজগঞ্জে শহীদ মডেল স্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ের নেপথ্যে পেশাদার অপরাধী চক্র, গ্রেফতার ৫, মাস্টারমাইন্ডের খোঁজে ডিবি উল্লাপাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত ২৯০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা ৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮ রুটের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন স্মিথ মার্কিন অবরোধের মধ্যেই খারগ দ্বীপে ফের খারগ দ্বীপে তেল উত্তোলন শুরু ইরানের কাকগুলো কোথায় গেল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীর পবায় টিসিবির গোডাউনে ভয়াবহ আগুন, পুড়ল তেল-ডাল-চিনি

রাজশাহী প্রতিনিধি : / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুনে গোডাউনে মজুত বিপুল পরিমাণ ভোজ্যতেল, ডাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে গেছে।
বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল ঘুরে দেখা যায়, গোডাউনের ভেতরে থাকা কয়েক হাজার লিটার সয়াবিন তেলের বোতল আগুনে গলে চারদিকে ছড়িয়ে পড়েছে। স্তূপ করে রাখা শত শত বস্তা ডাল, চিনি ও অন্যান্য পণ্যও আগুনে পুড়ে কালো কয়লায় পরিণত হয়েছে। আগুনের তাপে গোডাউনের দেয়াল ও দরজা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, গোডাউনের ভেতর ঘিঞ্জি পরিবেশ এবং বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানানো সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিম্ন আয়ের মানুষের জন্য বৃহস্পতিবার টিসিবির পণ্য বিক্রির কথা ছিল। আগুনের ঘটনায় পণ্য নিতে এসে হতাশ হয়ে ফিরে যান অনেকে।
পণ্য নিতে আসা মতিন নামের এক ব্যক্তি বলেন, গতকাল এলাকায় মাইকিং করা হয়েছিল আজ টিসিবির পণ্য দেওয়া হবে। সকালে এসে দেখি সব পুড়ে গেছে। খালি হাতেই ফিরে যেতে হচ্ছে।
এদিকে জনবহুল নওহাটা কলেজ মোড় এলাকায় আগুন লাগার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে না এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গোডাউনে আগুন লাগার বিষয়টি জানা গেছে। এ ঘটনায় টিসিবির ডিলারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ করছে।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর