শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮

অনলাইন ডেস্ক: / ১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত লড়াই করে ৪২৬ রানে থামলো টাইগারদের ইনিংস। ম্যাচের তৃতীয় দিন শনিবার ১৩৮ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে এ রান করে শান্তবাহিনী। এতে করে টাইগারদের লিড দাঁড়িয়েছে ২২৮ রান।

দলের পক্ষে সর্বোচ্চ ১০১ রান করেছেন তানজিদ হাসান। অধিনায়ক নাজমুল হাসান শান্ত ৮৪ ও মিরাজ ৬৫ রান করেন।

তৃতীয় দিনের শুরুতে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের চতুর্থ ওভারেই জশ হ্যাজেলউডের বলে হাসান মাহমুদকে হারায় তারা। ৯২ বলে ১৪ রান করে ফিরেছেন হাসান। ভেঙে যায় ১৭০ বলের ৪৬ রানের জুটি। এরপর তাইজুল ইসলামকে নিয়ে লড়াই চালিয়ে যান মিরাজ।

দুইজন মিলে যোগ করেন ১৮ রান। হ্যাজেলউডের বলেই ১৭ রান করে ফিরতে হয় তাইজুলকে। তবে এক প্রান্ত আগলে রেখে এগিয়ে যাচ্ছেন মিরাজ। মিচেল স্টার্কের করা ওভারে দুই রান নিয়ে ১১৭ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। টেস্টে এটি তার দশম পঞ্চাশ। শেষ পর্যন্ত ৬৫ রানে থামেন তিনি।

তৃতীয় দিনে বাংলাদেশের ৪ উইকেটের সবকটি নিয়েছেন হেজেলউড। সব মিলিয়ে তার শিকার ৮৯ রানে ৬ উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর