বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

খুলনা প্রতিনিধি : / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীরা অংশ নেয়।

এছাড়া বেলা ১১টায় আলোচনা সভা, গত বছরের কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা প্রদান ও স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

১৯৯১ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিক খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। সেই স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর ২৫ নভেম্বর ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন করা হয়। এবছর শিক্ষা কার্যক্রমে ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করে খুলনা বিশ্ববিদ্যালয়।

এ উপলক্ষে ভিসি প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, শান্তিপূর্ণ একাডেমিক পরিবেশ, মানসম্মত শিক্ষা গবেষণা আন্তর্জাতিক সংযোগ ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে খুলনা বিশ্ববিদ্যালয় তরুণ প্রজন্মের স্বপ্ন ও প্রেরণার প্রতীক হয়ে উঠেছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীল, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

দিবসটি উপলক্ষে ক্যাম্পাসের প্রধান ফটক, রাস্তা, বিভিন্ন ভবন, হলসমূহ ও অন্যান্য স্থাপনা দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর