শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ সিরাজগঞ্জে শহীদ মডেল স্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ের নেপথ্যে পেশাদার অপরাধী চক্র, গ্রেফতার ৫, মাস্টারমাইন্ডের খোঁজে ডিবি উল্লাপাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত ২৯০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা ৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮ রুটের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন স্মিথ মার্কিন অবরোধের মধ্যেই খারগ দ্বীপে ফের খারগ দ্বীপে তেল উত্তোলন শুরু ইরানের কাকগুলো কোথায় গেল নিউজিল্যান্ডে চীনের গুপ্তচরবৃত্তির অভিযোগ, ‘ভিত্তিহীন’ বলল বেইজিং হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: / ১১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬


খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনসংলগ্ন নলিয়ান এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। এ সময় ওই দুই এলাকা থেকে প্রায় ৯৯ হাজার টাকা মূল্যের মোট ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা হরিণের মাংস ও আটক দুই ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর