মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ
দেশে সক্রিয় ২৬৮ অনলাইন জুয়ার সাইট, বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি আশুরা উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা, তাজিয়া মিছিলে দা-ছুরি-তরবারি বহনে নিষেধাজ্ঞা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির পেপারবুক প্রস্তুত কাবা শরীফে মোড়ানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা ১৬ ম্যাচের ৮টিই ড্র! ২০২৬ বিশ্বকাপে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস আমদানি নীতি আদেশ পরিমার্জনে মন্ত্রিসভা কমিটি গঠন নেইমারের মাঠে ফেরা নিয়ে বাড়ল অনিশ্চয়তা, পরিবারে আসছে নতুন অতিথি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জ ম্যারাথন নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬


সিরাজগঞ্জে আয়োজিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘রান সিরাজগঞ্জ’ ৭.৫ কিলোমিটার ম্যারাথন। এই আয়োজনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের সঙ্গে আয়োজক কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ম্যারাথনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা, অংশগ্রহণকারীদের ব্যবস্থাপনা এবং রুট পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আয়োজক কমিটির আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদ, সদস্য সচিব মোঃ রিয়াল তালুকদার ও মোঃ জিয়াউর রহমান রোকনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।
আয়োজকরা জানান, আগামী ১৫ মে ২০২৬, শুক্রবার সকালে এই বর্ণাঢ্য ম্যারাথন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও সিরাজগঞ্জ স্পোর্টস অর্গানাইজারের যৌথ উদ্যোগে আয়োজিত এই ম্যারাথন ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতাটি সকল বয়সী মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যা তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করবে।

পুরস্কার ও সুবিধা:
ম্যারাথনে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার নির্ধারণ করা হয়েছে—
প্রথম পুরস্কার: ১০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার: ৬,০০০ টাকা, তৃতীয় পুরস্কার: ৪,০০০ টাকা।

এছাড়া সকল অংশগ্রহণকারী পাবেন আকর্ষণীয় জার্সি ও পুষ্টিকর সকালের নাস্তা। যারা সফলভাবে ৭.৫ কিলোমিটার দৌড় সম্পন্ন করবেন, তাদের প্রত্যেককে প্রদান করা হবে বিশেষ সম্মাননা মেডেল।

দৌড়ের সময় ও রুট:
১৫ মে সকাল ৬টায় বাজার স্টেশন থেকে দৌড় শুরু হয়ে হার্ড পয়েন্টে গিয়ে শেষ হবে।
নিবন্ধন তথ্য:
আয়োজকরা জানিয়েছেন, ইতোমধ্যেই বাজার স্টেশন ও বড় পুল এলাকায় স্থাপিত রেজিস্ট্রেশন বুথ থেকে ১,০০০ জন রানারের নিবন্ধন সম্পন্ন হয়েছে। আগ্রহীদের দ্রুত নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সুস্থ ও সক্রিয় জীবনধারার বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর