রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ
শিক্ষকদের বেতন-ঈদ বোনাস কবে, জানাল মাউশি গ্রেফতার ৫: গাড়িতে ধাক্কা দিয়ে চালককে বিভ্রান্ত করে ৩০ লাখ টাকার গার্মেন্টসের কাপড় লুট দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯ বিশ্বে বিরল ঘটনা: সন্তান যমজ কিন্তু বাবা আলাদা! লক্ষ্মীপুরে দাফনের ১৪ মাস পর কৃষক দল নেতার মরদেহ উত্তোলন জয়পুরহাটে জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা মুক্ত গণমাধ্যম শুধু দিবস নয়, প্রতিদিনের লড়াই সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী আজ যেসব বিভাগে হতে পারে কালবৈশাখী ঝড়, সতর্কবার্তা ট্রাম্পের সিদ্ধান্তে নড়ে উঠল ন্যাটো, জার্মানি থেকে যাচ্ছে ৫ হাজার মার্কিন সেনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিনা বিচারে আটকে রাখা এবং দিনের পর দিন জামিন না দেওয়া সমীচীন নয়

অনলাইন ডেস্ক: / ২০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬
-মতিউর রহমান চৌধুরী।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম’ দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।

দুর্নীতিবিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) তথ্য অনুযায়ী, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে সারা দেশে ৪৯৬ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছিলেন। এর মধ্যে ২৬৬ জনকে অভ্যুত্থান-সংক্রান্ত হত্যা বা সহিংসতার মামলায় আসামি করা হয়েছে। গত বছরের ৪ আগস্ট তারা এই তথ্য প্রকাশ করে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি ও মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, ‘আমরা যদি আইনের শাসনের কথা বলি, তাহলে বিনা বিচারে কাউকে আটকে রাখা এবং দিনের পর দিন জামিন না দেওয়া সমীচীন নয়। বিষয়টির নিষ্পত্তি হওয়া উচিত। আমরা নোয়াবের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি বলেছি। শিগগিরই বিষয়টির সুরাহা হবে বলে আশা রাখছি।’

জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত মামলাগুলো বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, যেসব সংস্থা এসব মামলার তদন্ত করছে, তারা প্রতিটি মামলা যাচাই-বাছাই করে দেখছে। তদন্তে কারও বিরুদ্ধে দায় পাওয়া না গেলে তদন্তকারী কর্মকর্তা তাঁকে অব্যাহতি দেওয়ার আবেদন করছেন। আর কারও বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী অভিযোগপত্র দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর