মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ
আওয়ামী লীগের সাবেক এমপি মহিউদ্দিন মারা গেছেন সিরাজগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকাপ চালক নিহত জয়পুরহাটে চার বছর ধরে পরিত্যক্ত স্বাস্থ্য কেন্দ্র ,সেবা চলছে ইউনিয়ন পরিষদে ঐতিহ্যবাহী মেলায় ঘোড়ার হাটে চমক ‘যুবরাজ’, দাম হাঁকছে ১১ লাখ কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত ‘আমার রাজনৈতিক ক্যারিয়ার একদিনের না, টোকা দিয়ে ফেলার চেষ্টা করো না’ কোনো দলের মানুষের কাছে এ কার্ড প্রাপ্তির পথে বাধা হবে না – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন ঢাকার রাজপথে পথচারীকে পেটালেন মডেল মনিকা, সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬৫

ফরিদপুর প্রতিনিধি : / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
-প্রতীকী ছবি।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর ও ছোট হামিরদী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ৬৫ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি বাড়িঘর ও দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে।

রবিবার (২ নভেম্বর) বিকাল ৩ টার দিকে শুরু হয়ে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৪৮ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার বিকালে হামিরদী ইউনিয়নের ছোট হামিরদী ও গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের শত শত লোকজন ঢাল, সড়কি, রামদা, টেঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। বিকাল ৩টার দিকে শুরু হয়ে এ সংঘর্ষ সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত চলে। সংঘর্ষে কমপক্ষে ৬৫ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি বাড়িঘর ও দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার পলাশ সাহা বলেন, রবিবার বিকাল ৫টা থেকে সংঘর্ষে আহত রোগী হাসপাতালে আসতে শুরু করেছে। সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত সংঘর্ষে আহত ৪৮ কে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। বেপরোয়া লোকজন নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হয়েছে। স্থানীয় আধিপত্য নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর