বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বগুড়া সিটি কর্পোরেশনসহ ৫ নতুন উপজেলা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বগুড়ায় নতুন সিটি কর্পোরেশন গঠনসহ দেশের বিভিন্ন জেলায় পাঁচটি নতুন উপজেলা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে বগুড়া পৌরসভাকে উন্নীত করে বগুড়া সিটি কর্পোরেশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে প্রশাসনিক সুবিধা ও জনসেবার মান বাড়াতে দেশের চার জেলার পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন উপজেলাগুলো হলো— বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে ‘মোকামতলা’ উপজেলা, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে বিভক্ত করে ‘মাতামুহুরী’ উপজেলা, ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ উপজেলা এবং লক্ষীপুর সদর উপজেলাকে বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।

সভায় বলা হয়, নতুন সিটি কর্পোরেশন ও উপজেলাগুলো গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে আরও কার্যকর করা, নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে। নিকার বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর