শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে ৫ আগস্টে প্রকাশ্যে গুলি ছোড়া সুটার সাফির বিরুদ্ধে অজ্ঞাত কারণে হয়নি হত্যা মামলা! কামারখন্দে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্ভোদন করলেনঃকায়েস কামারখন্দে শ্রমিকদের সাথে মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন,  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট জয়পুরহাটে তিন খাদ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ-সমাবেশ গ্যাস সংকট নিয়ে দুঃসংবাদ দিলেন জ্বালানিমন্ত্রী পল্লবীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল, গ্রেফতার ১৭ কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেল র‍্যাব নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি আরব

অনলাইন ডেস্ক: / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

হজ ও ওমরাহযাত্রীদের জন্য ১১টি ভাষায় ২৪ ঘণ্টা সেবা দিতে একটি সমন্বিত হটলাইন নম্বর চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।

সৌদি মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, এখন থেকে ১৯৬৬ নম্বরে কল করে যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন হজযাত্রীরা।

খবরে বলা হয়, মন্ত্রণালয় জানিয়েছে, এই সেবার মাধ্যমে হাজিরা তথ্য জানতে, সহায়তা চাইতে এবং সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। দ্রুত সাড়া ও বিভিন্ন সমস্যার কার্যকর সমাধানের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যা সেবার মান আরও উন্নত করবে।

এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে প্রশিক্ষিত কর্মীরা একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে কল ও অভিযোগ পরিচালনা করবেন। উন্নত কল ম্যানেজমেন্ট প্রযুক্তির সহায়তায় প্রশ্নের সঠিক ও দ্রুত উত্তর দেওয়া সম্ভব হবে।

মন্ত্রণালয় আরও জানায়, অনুসন্ধান ও অভিযোগগুলো যোগ্য কর্মীরা নিয়মিত পর্যবেক্ষণ করবেন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সমাধান করবেন।

এই ইউনিফায়েড কন্টাক্ট সেন্টার আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামোর ওপর পরিচালিত হচ্ছে। যা কর্মদক্ষতা বৃদ্ধি, দক্ষতা অনুযায়ী কল বণ্টন, দ্রুত ও নির্ভুল সেবা প্রদান এবং হাজিদের সঙ্গে কার্যকর যোগাযোগ নিশ্চিত করবে।

সূত্র: গালফ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর