শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
সিংড়ায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব গোলাম কিবরিয়া নতুন কুঁড়ি স্পোর্টসে এ চ্যাম্পিয়ন সিংড়ার সিনহা শ্রম ও কর্মসংস্থান সচিব শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের চেক দিলেন নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণে সরকার কাজ করছে:  সুলতান সালাউদ্দিন টুকু বীরগঞ্জে ৫ মাদক সম্রাট গ্রেফতার শ্রম সচিব কে ফুলেল শুভেচ্ছা জানাল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর কুড়িগ্রামে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন করবেন ত্রাণমন্ত্রী আসাদুল  হাবিব  দুলু সিরাজগঞ্জে শিশু হত্যার ঘটনায় কৃষক সেজে আসামি গ্রেফতার বেলকুচিতে খড়ের পালার ভিতর থেকে রিভলবার উদ্ধার বেবিচকের উপ-পরিচালক মো. ওয়াদিদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কুড়িগ্রামে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন করবেন ত্রাণমন্ত্রী আসাদুল  হাবিব  দুলু

বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে আগামীকাল রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল  হাবিব দুলু ( এমপি)। “আরাজী পলাশবাড়ী মৌজার দাশেরহাট ছড়া থেকে এসিল্যান্ড ছড়া সংযোগ খাল পর্যন্ত পুনঃখনন” শীর্ষক এ প্রকল্পের আওতায় প্রায় ২ কিলোমিটার খাল পুনঃখননের কাজ করা হবে। চলতি অর্থবছরের মধ্যেই প্রকল্পের কাজ শুরু ও সমাপ্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, শ্রমিক ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ২৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা। এ প্রকল্পে ১১৯ জন শ্রমিক ৪০ দিন কাজ করবেন। এছাড়া ২৫ লাখ ৯১ হাজার ৯৫৫ টাকা ব্যয়ে  ৩ টি কালভার্ট নির্মাণ, ভেকুর মাধ্যমে মাটি কাটা, বৃক্ষরোপণ, লেভেলিং ও ড্রেসিংয়ের কাজ করা হবে। সব মিলিয়ে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৫৩ হাজার ৯৫৫ টাকা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন  (ইজি পিপি) প্রকল্পের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এদিকে প্রকল্প উদ্বোধনকে সামনে রেখে আজ শনিবার  দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন এবং প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর