শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে ৩৩০ জন কৃষকের মাঝে গাছের চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো সুষ্ঠু পরিকল্পনা জনজীবন সহজ করে দিতে পারে : মেহেদী হাসান জুয়েল রাজধানীতে শান্তিপূর্ণভাবে পবিত্র আশুরার তাজিয়া মিছিল সম্পন্ন মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন গ্রেফতার ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে গাজীপুর থেকে ৩৮টি চোরাই ফোন ঢাকায় এনে ধরা মীর মোশারফ মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন জুলাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন শুরু খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত যুবসমাজ গঠনের আহ্বান আনসার মহাপরিচালকের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজধানীতে শান্তিপূর্ণভাবে পবিত্র আশুরার তাজিয়া মিছিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় পবিত্র আশুরা উপলক্ষে ঐতিহ্যবাহী প্রধান তাজিয়া শোক মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় পুরান ঢাকার ঐতিহাসিক হোসাইনী দালান ইমামবাড়া থেকে মিছিলটি শুরু হয়। হাজারো ভক্ত খালি পায়ে বুক চাপড়িয়ে ‘হায় হোসেন,হায় হোসেন’ মাতম করে মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিলটি হোসাইনী দালান ,বকশি বাজার লেন ,আলিয়া মাদ্রাসা মোড় ,বকশী বাজার (কল পাড়) মোড় ,উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড় ,হরনাথ ঘোষ রোড, লালবাগ চৌরাস্তা মোড়, গোর-এ শহীদ মাজার মোড়, এতিমখানা মোড় ,আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন কলেজ ,নীলক্ষেত মোড় ,মিরপুর রোড, ঢাকা কলেজ, সাইন্সল্যাব মোড়,ধানমন্ডি আবাসিক এলাকার ২নং রোড, বিজিবির ৪নং গেইট, সাত মসজিদ রোড হয়ে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে দুপুর আড়াইটার দিকে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

মিছিলের পরিচালনার জন্য ডিএমপি পূর্ব থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি কোনো ধরনের অস্ত্রশস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। ডিএমপির বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন।

ডিএমপি কমিশনারের নির্দেশনায় সকল স্তরের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদান করেন, যার ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মিছিলটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, ১০ মুহররম পবিত্র আশুরা অত্যন্ত শোকাবহ ও তাৎপর্যপূর্ণ দিন। এ উপলক্ষে পুরান ঢাকার হোসাইনী দালান, বড় কাটারা ইমামবাড়াসহ বিভিন্ন ইমামবাড়ায় শোকানুষ্ঠান ও তাজিয়া মিছিলের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর