শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে ৩৩০ জন কৃষকের মাঝে গাছের চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো সুষ্ঠু পরিকল্পনা জনজীবন সহজ করে দিতে পারে : মেহেদী হাসান জুয়েল রাজধানীতে শান্তিপূর্ণভাবে পবিত্র আশুরার তাজিয়া মিছিল সম্পন্ন মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন গ্রেফতার ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে গাজীপুর থেকে ৩৮টি চোরাই ফোন ঢাকায় এনে ধরা মীর মোশারফ মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন জুলাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন শুরু খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত যুবসমাজ গঠনের আহ্বান আনসার মহাপরিচালকের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সুষ্ঠু পরিকল্পনা জনজীবন সহজ করে দিতে পারে : মেহেদী হাসান জুয়েল

নিজস্ব প্রতিবেদক: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬




১শ’ ৪২ কোটি মানুষের আধুনিক ও ক্ষমতাধর দেশ চীন সফর শেষে দেশে ফিরে কুষ্টিয়ার দৌলতপুরের সন্তান কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল বলেন, আমরা চীনের রাজনৈতিক দলের সাথেও মতবিনিময় করেছি। সেখানকার বিশেষজ্ঞ এবং বিভিন্ন প্রকল্পে সরাসরি সংশ্লিষ্টরা আমাদের সরেজমিনে দেখিয়েছেন তাদের বিভিন্ন পরিকল্পনা এবং তার বাস্তবায়ন। তাদের বিভিন্ন সফল পরিকল্পনা সেখানকার নাগরিক জীবন এবং রাষ্ট্রের শৃঙ্খলা সহজ করে দিয়েছে। আমরা পর্যবেক্ষণ মূলক এই সফরের অভিজ্ঞতা সরকারকে জানাবো। বর্তমানে বিভিন্ন প্ল্যাটফর্মে অভিজ্ঞতা বিনিময় করছি।

ছাত্রদল-যুবদলের শীর্ষস্থানীয় নেতাদের সমন্বয়ে গঠিত ২০ সদস্যের একটি প্রতিনিধি দল চীনের রাষ্ট্রীয় আমন্ত্রণে ৪ থেকে ১৪ জুন দেশটির ঐতিহাসিক শহর চংকিং ও অর্থনৈতিক কেন্দ্র সাংহাই সফর করেন। স্বাগতিকদের পক্ষ থেকে সরেজমিন ঘুরে দেখানো হয় উৎপাদনশীল শক্তির বিকাশ, আধুনিক উন্নয়ন কৌশল এবং জনবান্ধব রাষ্ট্রনিয়ন্ত্রণ পদ্ধতি।

ধাপে-ধাপে একটি দেশের আধুনিকায়ন কৌশল, গ্রামীণ উন্নয়ন, পিছিয়ে পড়া গ্রাম পুনরুজ্জীবিত করা , ডিজিটাল প্রশাসনিক কাঠামো, শিল্প-শিক্ষা ও গবেষণার সমন্বয়ে বিভিন্ন ক্ষেত্রে অটোমেশন, এনার্জি খাতে সমৃদ্ধি, দেশীয় সংস্কৃতি সংরক্ষণ সহ নানা বিষয়ে সরেজমিন অভিজ্ঞতা অর্জন করেছেন তারা।

ঢাকা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েলের রাজনৈতিক বৈরী মৌসুমে দলের নির্দেশনা মোতাবেক নানা কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ, পেশাজীবি সংগঠনে সফল নেতৃত্ব এবং কেন্দ্রীয় রাজনীতিতে স্ব-রব অবস্থান তাকে রেখেছে নতুন ধারার যুব রাজনীতির বিশেষ আলোচনায়।

পার্শ্ববর্তী দেশ চীন সফরের প্রতিনিধি দল এই সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করছেন বলে জানান যুবদল নেতা মেহেদী হাসান জুয়েল। তিনি বলেন, সুষ্ঠু পরিকল্পনা জনজীবন সহজ করে দিতে পারে। পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে জনগণ ও রাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন জরুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর