সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনা ও অবৈধ পার্কিংয়ের প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল ও ১২ গুলি উদ্ধার, গ্রেফতার ৬ কমলাপুরে লাইনচ্যুত ট্রেন, আনসারের তৎপরতায় রক্ষা পেল রাষ্ট্রীয় সম্পদ স্বয়ংক্রিয়ভাবে চালকদের অ্যাকাউন্ট বন্ধ, উবারকে ১০০ কোটি ডলার জরিমানা নেদারল্যান্ডসের রাজনৈতিক প্রতিপক্ষকে বিনাবিচারে আটক বন্ধের আহ্বান ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান, নিষেধাজ্ঞার আগেই তেহরানের পাল্টা বার্তা চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব তোরা যে যা বলিস ভাই, আমার সোনার খনি চাই অস্ট্রেলিয়ার কাছে হারেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন বেঁচে আছে বাংলাদেশের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পাবনায় বিসিকের আয়োজনে ১০ দিনব্যাপি উদ্যোক্তা মেলা শুরু

পাবনা প্রতিনিধি : / ২০১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয় পাবনার আয়োজনে এবং পাবনা জেলা প্রশাসনের সহযোগিতায় ১০দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।
বিসিক পাবনার উপ-মহাব্যবস্থাপক মো. শামীম হোসেনের সভাপতিত্বে এবং বিসিক পাবনার শিল্পনগরী কর্মকর্তা মো. মোস্তফা কামালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল ইসলাম, বিসিক আঞ্চলিক কার্যালয় রাজশাহীর ব্যবস্থাপক দিলরুবা দীপ্তি, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম, পাবনা বিসিক শিল্পমালিক সমিতির আহ্বায়ক ও রাজা মবিল এন্ড ডিজেল ফিল্টার (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন রাজা, বিসিক জেলা কার্যালয় পাবনার উপ-ব্যবস্থাপক মো. আরিফুল ইসলাম, সম্প্রসারণ কর্মকর্তা মো. নবুওয়াত হোসেন প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, বিসিকের উদ্যোক্তা মেলার মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্পের স্থানীয় উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও বিক্রয় করতে পারে। এতে তাদের যেমন শিল্পের সম্প্রসারণ হয়, তেমনি ভোক্তাদের স্থানীয় পণ্যের মাধ্যমে চাহিদা পূরণ হয়। যা দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এসময় নতুন চোখের সম্পাদক এসএম আলম, হৃদয়ে পাবনার সভাপতি ও সাংবাদিক আর কে আকাশ, উদ্যোক্তা সৈয়দা সোনিয়া খাতুন, ফারহানা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর