শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গাজীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ১ জন নিহত

গাজীপুর প্রতিনিধি : / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন।

সোমবার রাত সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মারুফ (২২)। তিনি স্থানীয় কুনিয়া তারগাছ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আহত যুবকের নাম জামিল (২৪)। তিনি একই এলাকার আতাউল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামিল সিগারেট কোম্পানিতে চাকরি করেন। তিনি সোমবার রাত সোয়া ৭টার দিকে কুনিয়া তারগাছ বেলাল নগর রোডে দোকানে বিল আনতে যান। সেখানে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। পরে জামিলকে সাহায্য করতে গেলে মারুফকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারুফকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জামিল হাসপাতালে চিকিৎসাধীন।

জিএমপির গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর