বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

২১ লক্ষ টাকা আত্বসাতের দায়ে কথিত জ্বীনের বাদশা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

সিরাজগঞ্জে জ্বীনের বাদশা’র প্রতারনামূলক পরিচয়ে অনলাইন এ্যাপসের মাধ্যমে প্রতারনার দায়ে আব্দুল হামিদ নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। নারীসহ প্রায় শতাধিক মানুষের সাথে প্রতারনার মাধ্যমে ২১লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই প্রতারকের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানা প্রাঙ্গনে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এই তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ।

প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ বলেন, জেলার সলঙ্গা থানার আব্দুল হামিদ নিজেকে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে বিভিন্ন অনলাইন এ্যাপসের মাধ্যমে নারীসহ শতাধিক মানুষকে প্রলোভন দেখিয়ে ২১ লক্ষ টাকা আত্বসাৎ করেছে। এই প্রতারক প্রথমে নিজেকে ইকো ভোল্ট নামক একটি সোলার প্যানেল প্রতিষ্ঠানের প্রধান পরিচয় দিয়ে এখানে ডিপিএসের মাধ্যমে বিনিয়োগের জন্য বিভিন্ন স্থানে পোষ্টার স্থাপন করে মানুষকে আকৃষ্ট করে। আকৃষ্ট হয়ে যারা স্বল্প পরিমানের টাকা এ্যাপসের মাধ্যমে এই প্রতারককে প্রদান করেছে তাদের নিকট নিজেকে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে আরও অর্থ নিয়ে আত্বসাৎ করেছে।


এই অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, একজন ভুক্তভোগি বিষয়টি বুঝতে পেরে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে কথিত জ্বীনের বাদশা আব্দুল হামিদকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারনার কথা স্বীকার করেছে।


প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার মঈনুল ইসলাম ও সদর থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর