মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির পেপারবুক প্রস্তুত কাবা শরীফে মোড়ানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা ১৬ ম্যাচের ৮টিই ড্র! ২০২৬ বিশ্বকাপে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস আমদানি নীতি আদেশ পরিমার্জনে মন্ত্রিসভা কমিটি গঠন নেইমারের মাঠে ফেরা নিয়ে বাড়ল অনিশ্চয়তা, পরিবারে আসছে নতুন অতিথি দেশে ফিরলেন ৫৭ হাজার ৪২২ হাজি, ৫২ জনের মৃত্যু ৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে চারটি ড্র, গড়ল বিরল ইতিহাস
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আমদানি নীতি আদেশ পরিমার্জনে মন্ত্রিসভা কমিটি গঠন

অনলাইন ডেস্ক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
-প্রতীকী ছবি।

‘আমদানি নীতি আদেশ, ২০২৬-২০২৯’-এর খসড়া পরিমার্জনের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্যমন্ত্রীকে আহ্বায়ক করে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

অন্যান্য সদস্যরা হলেন— পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী।

কমিটির প্রধান দায়িত্ব হবে ‘আমদানি নীতি আদেশ, ২০২৬-২০২৯’-এর খসড়া পর্যালোচনা ও প্রয়োজনীয় পরিমার্জন করে সরকারের কাছে সুপারিশ প্রদান করা।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, কমিটি প্রয়োজনে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা আয়োজন করবে।

এছাড়া কমিটির সকল প্রশাসনিক ও সাচিবিক সহায়তা প্রদান করবে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের আমদানি ব্যবস্থাপনা, বাণিজ্যিক কার্যক্রম এবং অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন আমদানি নীতি আরও যুগোপযোগী ও কার্যকর করার পথ সুগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর