শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেফতার রাজধানীতে তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে বিরোধ,যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’ প্রধানসহ ২ ডাকাত আটক, নিহত ১ অবশেষে চালু হচ্ছে পিরোজপুরের ২৫০ শয্যার আধুনিক হাসপাতাল উত্তরায় পুলিশের বিশেষ স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন পরিবহন শ্রমিকরা কমেলা হক ডিগ্রি কলেজে আবেগঘন বিদায় সংবর্ধনা পেলেন অধ্যাপক আনিকা ফারজানা রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে ৯ মাদক কারবারি গ্রেফতার শারীরিক প্রতিবন্ধী শিশু রাইয়ানের পাশে আতাউর রহমান ফাউন্ডেশন দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ রায়পুরে মা-তিন মেয়েকে হত্যার ঘটনায় নিহত অন্তরের মরদেহ নিতে অস্বীকৃতি স্বজনদের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কমেলা হক ডিগ্রি কলেজে আবেগঘন বিদায় সংবর্ধনা পেলেন অধ্যাপক আনিকা ফারজানা

রাজশাহী প্রতিনিধি : / ৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬

দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তিতে কমেলা হক ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনিকা ফারজানাকে আন্তরিক বিদায় সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা), প্রশাসক, রাজশাহী জেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আয়নাল হক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সহকারী অধ্যাপক আনিকা ফারজানা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। তাঁর কর্মদক্ষতা, মানবিকতা এবং শিক্ষার মানোন্নয়নে অবদান কলেজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আনিকা ফারজানা তাঁর কর্মজীবনে সেই দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তাঁর অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বিশেষ অতিথি অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, একজন শিক্ষকের প্রকৃত সাফল্য তাঁর শিক্ষার্থীদের অর্জনের মধ্যেই প্রতিফলিত হয়। আনিকা ফারজানার কর্মনিষ্ঠা ও শিক্ষার প্রতি ভালোবাসা কলেজ পরিবারের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

পরে কলেজ পরিবারের পক্ষ থেকে বিদায়ী শিক্ষিকা আনিকা ফারজানার হাতে সম্মাননা স্মারক, ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, পরিচালনা পর্ষদের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আবেগঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিনের কর্মজীবনের সমাপ্তিতে প্রিয় শিক্ষিকাকে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানায় কমেলা হক ডিগ্রি কলেজ পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর