রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ
নীলফামারীর কিশোরগঞ্জে ক্যাসিনো জুয়ারি ও মাদকসেবিসহ গ্রেপ্তার ৮ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ২ শাহজালালে আনসারের সততায় হারানো ব্যাগ ফিরে পেলেন ভারত ফেরত যাত্রী ফ্যাসিবাদের দোসর সৌমেন সাহা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা, নেতাকর্মীদের ক্ষোভ তাড়াশে দরিদ্র উপকারভোগীদের মাঝে গরু বিতরণ কাজিপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন  জয়পুরহাটে বন্দনা রানী হত্যার অভিযোগে রাজ কুমার আটক সিংড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন উপ সচিব গোলাম কিবরিয়া কাজিপুর মেঘাই উচ্চ  বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর  কাজের উদ্বোধন মানুষের আয়ু বাড়াবে এই ওষধ, দাবি জাপানি বিজ্ঞানীদের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মেট্রোরেলের তারে গ্যাস বেলুন, ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল

অনলাইন ডেস্ক: / ১২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬
-ফাইল ছবি

মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন আটকে যাওয়ায় সাময়িক বন্ধ ছিল ট্রেন চলাচল।

রবিবার (২৮ জুন) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে একাধিক গ্যাস বেলুন আটকে যাওয়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। পরে বেলুনগুলো সরিয়ে চলাচল স্বাভাবিক করা হয়।

রবিবার (২৮ জুন) সকালে এমআরটি লাইন-৬–এর দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সুইপিং ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনসংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে ওভারহেড তারে কয়েকটি গ্যাস বেলুন আটকে থাকতে দেখে। এরপর দ্রুত সেগুলো অপসারণ করা হয়। ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় লেগেছে। বেলুন সরিয়ে নেওয়ার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

ঢাকার মেট্রোরেলের ওভারহেড বিদ্যুতের তারে বিভিন্ন সময়ে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন ও কাপড় আটকে পড়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ রবিবার টিএসসি এলাকায় গ্যাস বেলুন আটকে যাওয়ার ঘটনায়ও নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল সাময়িক স্থগিত করা হয়।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, এ ঘটনার ১৫ থেকে ২০ মিনিট পর তারে আটকে থাকা বেলুনগুলো অপসারণ করা হয়। এরপর পুরো এলাকা নিরাপদ ঘোষণা করে মেট্রোরেল চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর