সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ
উত্তরায় ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহী নগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে শতভাগ সাফল্য রাসিকের রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও আলোচনাসভা অনুষ্ঠিত সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৩৭ রায়গঞ্জে ভেজাল চিপস তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, ধ্বংস করা হলো পণ্য
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বগুড়ার শেরপুরে চায়ের দোকান থেকে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬


বগুড়ার শেরপুর উপজেলায় ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহীন মণ্ডল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদরা বটতলা এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শাহীন মণ্ডল উপজেলার ভাদরা যাদুমনি গ্রামের মো. জুরান মণ্ডলের ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে ভাদরা বটতলা এলাকার একটি চায়ের দোকানে মাদক সেবন ও কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানকালে ওই চায়ের দোকান থেকে শাহীনকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটকের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। ছেলের গ্রেপ্তারের বিষয়ে শাহীনের মা হাসিনা বেগম আক্ষেপ প্রকাশ করে বলেন, কোনো মা-বাবাই চান না তার সন্তান মাদকাসক্ত হোক।
অভিযানের বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন বলেন, মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর