মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ
নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেফতার ৬ সবুজ বাংলাদেশ গড়তে বেশি বেশি গাছ লাগাতে বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের আহবান নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে হামলা-লুটপাট, নারীসহ আহত ৬, মামলা মিটফোর্ড হাসপাতালে হকার উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা অপসারণ পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৫৩ লাখ টাকার বিদেশি মদ-বিয়ার ও সিগারেট জব্দ কর্ণফুলীতে জাহাজডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় প্রাণে বাঁচলেন ১২ ক্রুই সিংড়ায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, একজনকে কারাদণ্ড সংঘর্ষে ডুবে গেল পাথরবোঝাই লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার সংঘর্ষে ডুবে গেল পাথরবোঝাই লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার দেশজুড়ে প্রতিভা অন্বেষণে আনসার-ভিডিপি, চূড়ান্ত তালিকায় ২৩০ জন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কর্ণফুলীতে জাহাজডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় প্রাণে বাঁচলেন ১২ ক্রুই

নিজস্ব প্রতিবেদক: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬



চট্টগ্রামের কর্ণফুলী নদীর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মুখোমুখি সংঘর্ষে একটি জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় ১২ জন ক্রুকেই জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (৩০ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীর ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় ঢাকা অভিমুখে যাত্রারত এমভি বে হারবার-২ নামের একটি লাইটার জাহাজের সঙ্গে চলমান অপর লাইটার জাহাজ এমভি সামুদা-৬-এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বে হারবার-২ জাহাজটির হাল ফেটে পানি প্রবেশ করলে সেটি একপাশে হেলে পড়ে। পরে বহিঃনোঙর বয়া নম্বর ২ ও ৩-এর মধ্যবর্তী স্থানে জাহাজটি প্রায় সম্পূর্ণ নিমজ্জিত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন বিসিজি আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেন। অভিযানে ডুবে যাওয়া জাহাজে থাকা ১২ জন ক্রুর মধ্যে ৮ জনকে তাৎক্ষণিকভাবে জীবিত উদ্ধার করা হয়।

অপর চারজন ক্রু প্রবল স্রোতে ভেসে পারকির চর এলাকায় পৌঁছে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া ক্রুদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে তাদের সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় যেকোনো জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর