মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ
সিংড়ায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, একজনকে কারাদণ্ড সংঘর্ষে ডুবে গেল পাথরবোঝাই লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার সংঘর্ষে ডুবে গেল পাথরবোঝাই লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার দেশজুড়ে প্রতিভা অন্বেষণে আনসার-ভিডিপি, চূড়ান্ত তালিকায় ২৩০ জন রাজধানীর ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা, দেড় হাজার মামলা রেকর্ড হয়েছে: ডিএমপি কমিশনার রায়গঞ্জে ইমাম-মন্দির কমিটির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের বৈঠক, সম্প্রীতি রক্ষায় ঐক্যের আহ্বান একদিনেই ভুল হলো ব্রাজিল-নেদারল্যান্ডসকে নিয়ে জার্মান গণিতবিদের ২ ভবিষ্যদ্বাণী সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে পাকিস্তানের কড়া হুঁশিয়ারি পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল আমিরাত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সংঘর্ষে ডুবে গেল পাথরবোঝাই লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

অনলাইন ডেস্ক: / ১০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মুখোমুখি সংঘর্ষে পাথরবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। দুর্ঘটনায় জাহাজের ১২ জন নাবিক সাগরে পড়ে গেলেও শেষ পর্যন্ত সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে বন্দর চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বন্দর ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা একটি লাইটার জাহাজের সঙ্গে ‘এমভি বে হারবার-২’-এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহাজটির খোল ফেটে দ্রুত পানি ঢুকতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই এটি ডুবে যায়।

দুর্ঘটনার পর জাহাজে থাকা ১২ জন নাবিক উত্তাল সাগরে পড়ে যান। খবর পেয়ে কোস্ট গার্ড পূর্ব জোনের একটি উদ্ধারকারী দল মেটাল শার্ক ও বিশেষ উদ্ধারকারী বোট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযান চালিয়ে তারা সমুদ্র থেকে আটজন নাবিককে জীবিত উদ্ধার করেন।

অন্য চারজন নাবিক তীব্র স্রোতের কারণে মূল দুর্ঘটনাস্থল থেকে ভেসে যান। পরে আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকত থেকে কয়েক কিলোমিটার দূরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় জেলেরা ও সৈকতে থাকা লোকজন। তারা চারজনকেই নিরাপদে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

ফলে দুর্ঘটনায় সাগরে পড়ে যাওয়া জাহাজটির সব ১২ জন নাবিককেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. নাছির উদ্দিন বলেন, পাথরবোঝাই লাইটার জাহাজটি ডুবে গেলেও চট্টগ্রাম বন্দরের মূল চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত জাহাজটি মূল চ্যানেল থেকে কিছুটা দূরে ডুবে যাওয়ায় অন্য কোনো বড় জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে না। তবে নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং দুর্ঘটনাস্থলে লাল বয়া বসানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, বর্তমানে উদ্ধারকৃত সব নাবিক সুস্থ ও নিরাপদ রয়েছেন। জাহাজটি উদ্ধারে পরবর্তী আইনি ও কারিগরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর