মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হুতিকে সৌদির কড়া হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

হুতিদের যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষা করতে সৌদি আরব বিন্দুমাত্র দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।

আজ মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান। প্রিন্স ফয়সাল বলেন, নিজেদের রক্ষা করার জন্য সৌদি আরব তার সব ধরনের উপায় ব্যবহার করবে।

হুতিদের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, মিলিশিয়ারা যখনই নিজেদের কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি দেখতে পায়, তখনই তারা সহিংসতার পথ বেছে নেয়। হুতিরা মূলত ইয়েমেনের অভ্যন্তরীণ সংকটকে সৌদি আরবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, হুতিদের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ সবসময় খোলা ছিল এবং এখনও রয়েছে, তবে তারা বারবার সহিংসতার দিকেই ধাবিত হচ্ছে।

এদিকে বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সৌদি আরবের বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হুতিদের ক্রমাগত হামলার তীব্র নিন্দা জানিয়ে তা সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তার স্বার্থে বাবেল মান্দেব প্রণালিতে সার্বিক নিরাপত্তা ও অবাধ নৌচলাচল নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সূত্র: আরব নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর