রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ
এবার মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক তাড়াশে খানকা শরীফের জমিতে নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ; আহত-৩ রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৪ ককটেল বিস্ফোরণ-বাসে অগ্নিকাণ্ড: একটি গ্রুপ নাশকতা ও জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে কাজগুলো করছে: ডিসি শাহজালাল বিমানবন্দরে ই-সিগারেটসহ ৩২ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩১
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হরমুজ উত্তেজনা: সিউলকে সতর্ক করল তেহরান

অনলাইন ডেস্ক: / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
-হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সামরিক বাহিনী মোতায়েন কিংবা যুক্তরাষ্ট্রের অভিযানে অংশ না নিতে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছে ইরান। সোমবার তেহরান বলেছে, এমন পদক্ষেপের ‘গুরুতর পরিণতি’ হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, সিউল জানায়, কৌশলগত হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রচেষ্টায় ‘অবদান’ রাখার বিষয়টি তারা বিবেচনা করছে। গত শুক্রবার এ কথা জানায় তারা।

দক্ষিণ কোরিয়া জানায়, নিজেদের সামরিক প্রস্তুতি ব্যাহত না হলে তারা এ পদক্ষেপ বিবেচনা করবে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানায় দেশটি।

সামবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই দক্ষিণ কোরিয়াকে তার ভাষায় ‘যুক্তরাষ্ট্রের চাপ ও ভয়ভীতির’ কাছে নতি স্বীকার না করার সতর্কতা দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘পারস্য উপসাগর বা হরমুজ প্রণালিতে অন্য কোনো দেশের সামরিক বাহিনী মোতায়েন কিংবা অভিযানে অংশগ্রহণকে ওই আগ্রাসনের জন্য দায়ী পক্ষকে সরাসরি সমর্থন হিসেবে বিবেচনা করা ছাড়া অন্য কোনো উপায় নেই। এর গুরুতর পরিণতি হবে।’

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ এই জলপথে নৌযান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক বিঘ্ন ঘটেছে।

ইরান বলছে, গুরুত্বপূর্ণ ওই জলপথ দিয়ে যুদ্ধের আগের মতো অবাধ নৌচলাচল ব্যবস্থা আর ফিরবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর