মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ
মিটফোর্ড হাসপাতালে হকার উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা অপসারণ পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৫৩ লাখ টাকার বিদেশি মদ-বিয়ার ও সিগারেট জব্দ কর্ণফুলীতে জাহাজডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় প্রাণে বাঁচলেন ১২ ক্রুই সিংড়ায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, একজনকে কারাদণ্ড সংঘর্ষে ডুবে গেল পাথরবোঝাই লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার সংঘর্ষে ডুবে গেল পাথরবোঝাই লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার দেশজুড়ে প্রতিভা অন্বেষণে আনসার-ভিডিপি, চূড়ান্ত তালিকায় ২৩০ জন রাজধানীর ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা, দেড় হাজার মামলা রেকর্ড হয়েছে: ডিএমপি কমিশনার রায়গঞ্জে ইমাম-মন্দির কমিটির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের বৈঠক, সম্প্রীতি রক্ষায় ঐক্যের আহ্বান একদিনেই ভুল হলো ব্রাজিল-নেদারল্যান্ডসকে নিয়ে জার্মান গণিতবিদের ২ ভবিষ্যদ্বাণী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, একজনকে কারাদণ্ড

মোঃ রবিন খান, নিজস্ব প্রতিবেদকঃ / ২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলায় কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। অভিযানে ৪ টি ভেকু (এক্সকাভেটর) মেশিনের ব্যাটারি জব্দ করার পাশাপাশি একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

সিংড়া উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার চামারী ইউনিয়নের সোনাঘাটি এলাকায় অবৈধভাবে পুকুর খননবিরোধী অভিযান চালানো হয়। এ সময় খনন কাজে ব্যবহৃত ভেকু মেশিনের ৬টি ব্যাটারি জব্দ করা হয়। একই সাথে অবৈধভাবে মাটি কাটার অপরাধে হারুন (৩৫) নামে সংশ্লিষ্ট একজনকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে উপজেলার বাহাদুরপুর ও সোনাপুর এলাকায় পৃথক দুটি অভিযান চালায় প্রশাসন। সেখান থেকেও অবৈধ পুকুর খনন কাজে ব্যবহৃত আরও ২টি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়।

সিংড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি চলনবিল অধ্যুষিত উপজেলা এখানে তিন ফসলি কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর