মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হবে – শিক্ষামন্ত্রী রুয়েটে মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে চলতি মৌসুমের সরকারি ধান সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হতে চলেছে বগুড়ার শেরপুরে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কর বৃদ্ধি ছাড়াই রাসিকে হাজার কোটি টাকার বাজেট ঘোষণা মেঘনায় বিকল লঞ্চের ১২০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করল নৌ পুলিশ বেকার যুবকদের কর্মসংস্থানে ১০ প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেফতার ৬ সবুজ বাংলাদেশ গড়তে বেশি বেশি গাছ লাগাতে বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের আহবান নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে হামলা-লুটপাট, নারীসহ আহত ৬, মামলা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে হামলা-লুটপাট, নারীসহ আহত ৬, মামলা

নওগাঁ প্রতিনিধি : / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নওগাঁর মান্দা উপজেলার বিলদুবলা গ্রামে চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে এক ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা-লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন- বাদী মো. খাদেমুল ইসলাম (৩২), তার স্ত্রী মোছা. বিউটি (২৩), মোছা. সাবিনা (৩০),মোছা. হানিফা (২৫) মো. হাকিম আলী (২৭) ও মো. আমজাদ । তাদের সবার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার  বিলদুবলা গ্রামে।
আহতদের প্রথমে মান্দা ও মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত হাকিম আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। ২৫ জুন থেকে ২৭ জুন পর্যন্ত তারা চিকিৎসা নেন বলে জানা যায়।
গত বুধবার ২৪ জুন রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের ১৩ জন ও অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মো. খাদেমুল ইসলাম। মামলা নম্বর সি.আর- ৫৯৮/২৬ মান্দা। মোকাম বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২, নওগাঁ মামলাটি গ্রহণ করেছে।
মামলার উল্লেখিত ১৩ জন অভিযুক্তরা হলেন- ১) মো. নেজাম (৩৫), পিতা মো. মেসের আলী।  ২) মো. রাজু (৪৫), পিতা মো. সুবির আলী । উভয় সাং- পিড়রা। ৩) মো: জাহেদুল ইসলাম  (৫৫), পিতা মৃত করিম মন্ডল। ৪) মো. তারিকুল ইসলাম (২৫), পিতা -জাহিদুল ইসলাম । ৫) মো. ইসলাম  (৪৭), পিতা মৃত আজগর আলী। ৬) মো. বাহাদুর  (৩৫), পিতা মোহাম্মদ। ৭) মো. এরশাদ (ঠুনা) (২৫), পিতা- মেছের আলী । ৮) মোছা: সামিনা  (৪৮), জং- মোহাম্মদ আলী। ৯) মোছা: চাম্পা (৪২), জং- রাজু । ১০) মো. আলেপ  (৫২), পিতা- মৃত জাফের ।  ১১) মো. দুলাল (৪২), পিতা- মৃত মনসুর আলী ও ১২) মো. ধলু (২২), পিতা- মোহাম্মদ আলী। সর্ব সাং বিলদুবলা, পো: মৈনম, মান্দা, নওগাঁ। ও ১৩) মো. সাদেক (৫৫), পিতা- মৃত মঞ্জিলা। সাং- পিড়রা, পো: মৈনম, মান্দা, নওগাঁ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী খাদেমুল ইসলামের কাছে ১ ও ২ নম্বর অভিযুক্ত মো. নেজাম ও মো. রাজুসহ অন্যরা ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে গত ২৪ জুন রাত ৯ টার দিকে অভিযুক্তরা লোহার রড, বাঁশের লাঠি ও চাইনিজ কুড়াল নিয়ে তার বসতবাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। বাধা দিতে গেলে পরিবারের সকলকে হত্যার উদ্দেশ্যে আতর্কিত ভাবে মারপিট শুরু করে এবং সোকেসের লকার ভেঙে নগদ ৩ লাখ ৭৪ হাজার টাকা, প্রায় দুই ভরি ওজনের স্বর্ণালংকার ও জমির দলিলপত্র লুট করে নিয়ে যায়।
বাদী জানান, হামলার সময় তিনি ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাওয়ার সময় আসামিরা বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
ভুক্তভোগী মো. খাদেমুল ইসলাম আরো বলেন, মামলায় উল্লেখিত অভিযুক্তরা ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি উত্তেজিত হয়ে আমাকে মারপিট শুরু করলে নিজের জীবন বাঁচানোর তাগিদে আমি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাই। আমি আইন কে বিশ্বাস করি তাই আদালতে মামলা দায়ের করেছি। সুস্থ্য তদন্তের মাধ্যমে এর সঠিক বিচার চাই।
মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৭, ৪৮, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৮৫, ৩৭৯, ৩৫৪, ৪২৭, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর