সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও ৫ সদস্য গ্রেফতার তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন ৫ দিন দেশজুড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সুন্দরগঞ্জে সালিশি বৈঠকে মারধরে এক ব্যক্তি নিহত, আটক ৫ ২৯০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভি’ হৃদয়ভাঙা বিদায়ের পর ব্রাজিলকে শীর্ষে ফেরানোর প্রতিশ্রুতি ভিনিসিউসের পঞ্চদশ সংশোধনী : হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ৩৩০০ ছাড়াল মাদকের বিরুদ্ধে অভিযানে ত্রাণমন্ত্রী দুলু, একদিনে আটক ১৫
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে  কৃষি প্রণোদনার কৃষি উপকরণ পেলো ৩৪৭৪ জন কৃষক 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎসাহিত করতে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের কাজিপুরে ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধান,গ্রীম্মকালীন পেঁয়াজ, হাইব্রিড মরিচ, শাকসবজি ও এয়ার ফ্লো মেশিন  বিনা মূল্যে বীজ ও সার ৩৪৭৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে  বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ  শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে  বক্তব্য রাখেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রবিউল হাসান প্রমুখ।
প্রণোদনার মধ্য ছিল রোপা আমন ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি পান মোট ১৮০০ জন কৃষক।
গ্রীষ্মকালীন পিয়াজের ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি পান ৫০ জন কৃষক।
হাইব্রিড মরিচের ১০ গ্রাম বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি পান ২২০ জন কৃষক এবং ৭ ধরনের শাকসবজির বীজ পান ১৪০০ জন কৃষক, এবং ৪ জন কৃষককে স্প্রে মেশিন বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর