বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, বস্তাবন্দি মরদেহ ঘরেই রাখলেন ছেলে

নিজস্ব প্রতিবেদক: / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আশরাফুল ইসলামের বিরুদ্ধে। হত্যার পর মায়ের মরদেহ বস্তাবন্দি করে ঘরের ভেতরেই রেখে ছেলে। ঘটনার এক দিন পর মঙ্গলবার রাতে উপজেলার রামকান্তপুর গ্রামের সরোয়ার সরকারের বাড়ি থেকে মতিফুল বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে আশরাফুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেশার টাকার জন্য মায়ের সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। একপর্যায়ে মাকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ঘরের ভেতরে রেখে দেন আশরাফুল। এভাবে এক দিন ঘরের মধ্যেই পড়ে থাকে মরদেহ। পরে বিষয়টি জানাজানি হলে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ছেলে আশরাফুল ইসলামসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে অপর দুজনের সম্পৃক্ততা এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজের সন্তানের হাতে মায়ের এমন করুণ পরিণতিতে স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহত মতিফুল বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর