শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ
কালিয়াকৈরে ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে পিটিয়ে জখম, থানায় জিডি দ্বিতীয় দফা বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত করল চীন চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য উদ্ধার বুয়াদিকে নিয়ে ধৈর্য ধরতে বললেন সিটি কোচ নেপালে নিখোঁজ অস্ট্রেলীয়দের খুঁজে পাওয়া ‘কঠিন’ দুর্নীতির লাগাম টানতে ইন্দোনেশিয়ায় সংসদের বাইরে হাজারো মানুষের বিক্ষোভ ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ কেজি গাঁজা উদ্ধার দেশের বাজারে আজকের স্বর্ণের দাম জয়পুরহাটে সারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা দিনুশার জোড়া সেঞ্চুরির বীরত্বে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

অনলাইন ডেস্ক: / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
-আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী। সংগৃহীত ছবি

উপমহাদেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী ১১ দিনের দাওয়াতি সফরে বাংলাদেশে আসছেন।

আগামী ১২ জুলাই (রবিবার) ভারতের মুম্বাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। সফরকালে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে আয়োজিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা এবং তরুণদের উদ্দেশ্যে দাওয়াহভিত্তিক কর্মসূচিতে অংশ নেবেন।

এ ছাড়া দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করবেন আল্লামা সাজ্জাদ নোমানী। তার এ সফরকে ঘিরে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সফরের অন্যতম প্রধান আয়োজন হিসেবে আগামী ১৮ জুলাই সকাল ৯টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য দেবেন তিনি।

একই অনুষ্ঠানে আল্লামা সাজ্জাদ নোমানীর উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হবে।

আয়োজকদের প্রত্যাশা, আন্তর্জাতিক এই কনফারেন্স ইসলামী চিন্তা, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে এবং দেশের আলেম-উলামা, গবেষক, শিক্ষক-শিক্ষার্থী ও ইসলামী চিন্তাচর্চায় আগ্রহী ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ জ্ঞানবিনিময়ের প্ল্যাটফর্মে পরিণত হবে।

বাংলাদেশ সফরকালে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারে আয়োজিত বিভিন্ন দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের উদ্দেশ্যে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেমদের সঙ্গে মতবিনিময় করবেন আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী।

চট্টগ্রাম সফরে দেশের বৃহৎ দুটি বড় মাদ্রাসা হাটহাজারী ও পটিয়ায় যাওয়ার কথা রয়েছে তার।

১৯৫৫ সালে ভারতের লখনৌতে জন্ম নেওয়া খলীলুর রহমান সাজ্জাদ নোমানী উপমহাদেশের অন্যতম প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক, শিক্ষাবিদ, লেখক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর