বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ
মনিপুর স্কুল অডিটে ২ কোটি টাকা ঘুসের অভিযোগ,ছয় মাসেও প্রকাশ হয়নি তদন্ত প্রতিবেদন কর্মসংস্থানের ব্যবস্থা না হলে বেকারদের দ্বারা আরেকটি গণঅভ্যুত্থান হবে -সারজিস আলম রাসিকের স্বাস্থ্যসেবা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাজশাহী শহর রক্ষা বাঁধে অবৈধ দখল উচ্ছেদ শুরু তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী রাজধানীর মিরপুর-২ এ যাত্রা শুরু করল ‘স্বপ্ন’র নতুন আউটলেট ইরানের ১৭০ স্থাপনায় হামলার তথ্য জানাল যুক্তরাষ্ট্র, উপসাগরীয় দেশগুলোতে পাল্টা আঘাত তেহরানের বাংলাদেশে এআই মেধা বিকাশে সহযোগিতা করছে জাইকা খালি পেটে ব্ল্যাক কফি পান করছেন? সতর্ক করলেন বিশেষজ্ঞরা বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কর্মসংস্থানের ব্যবস্থা না হলে বেকারদের দ্বারা আরেকটি গণঅভ্যুত্থান হবে -সারজিস আলম

নিজস্ব প্রতিবেদকঃ / ২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠন (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, নির্বাচনে বিএনপি ইশতেহারে ঘোষনা দিয়েছিল নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। কিন্তু কোন কর্মসংস্থান সৃষ্টি হয়নি। যদি কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, তবে বেকারদের দ্বারা আরেকটি গণঅভ্যুত্থান হবে। রবিবার বিকেলে উল্লাপাড়া পৌর শহরের মুক্তমঞ্চে উপজেলা এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আদালতের রায়ে তত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরিয়ে নিয়ে আসায় সরকারকে ধন্যবাদ জানিয়ে সারজিস আলম বলেন, গণভোট, তত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনলেন, কিন্তু যে গণভোটের মধ্যে দিয়ে ক্ষমতায় আসলেন সেটি বাস্তবায়ন না করা মোনাফেকি।
সারজিস বলেন, পশ্চিমবঙ্গে বিবেক বিসর্জন দেয়া মুখ্যমন্ত্রী বলছেন তারা ১০ হাজার পুশইন করেছে, আরও পুশইন হবে। আমাদের সীমান্তে আর একটা পুশইন ও হত্যা আমরা দেখতে চাই না।

একই সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আরেক যুগ্ন আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, যারা বলতো শেখ হাসিনা পালায় না, তারা গাট্টি-বস্তা নিয়ে পুরো দলসহ পালিয়ে গেছে। যেখানে তাদের হেডকোয়ার্টার সেই ভারতে চলে গেছে। ওই ভারতের গর্তে বসে থেকে বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে হুমকি দেয়। আমরা বলতে চাই, শেখ হাসিনা আপনার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে, আপনি বাংলাদেশে আসেন আমরা আপনাকে লালগালিচা সম্বর্ধনা দিয়ে ফাঁসির মঞ্চে পৌছে দিতে চাই।

এর আগে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্রতিপাদ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে পৌর শহরের শহরের বিজ্ঞান মোড় থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ন সদস্য সচিব সাইফ মুস্তাফিজ ও মাহিন সরকার অংশগ্রহণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর