সিরাজগঞ্জের বেলকুচিতে আধুনিক ও মানসম্পন্ন সোফা তৈরীর কারখানা ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
শুক্রবার বিকেলে দৌলতপুর দক্ষিণ পাড়া অবস্থিত মেসার্স রেনু সোফা কর্ণারের সত্ত্বাধিকারী মতিয়ার রহমানের (পাইলট) সভাপতিত্বে উদ্বোধনী সভা হয়।
এসময় বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন শামীম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সেলিম খান লিটন, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম প্রামাণিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর আলম,যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ- এখানে উন্নতমানের শুধুমাত্র ফোমের সোফা নিজস্ব কারখানায় তৈরী ও দেশ জুড়ে পাইকারি ও খুচরা বিক্রি করা হয। এমপি আলিম ওই কারখানা ফিতা কেটে উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।