মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ
২০২৯ সালে চালু হচ্ছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর : সংসদে নৌপরিবহনমন্ত্রী ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা আরও কমলো স্বর্ণের দাম, ভরি কত? সৌদি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের, বাড়ছে উত্তেজনা মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশি আটক কক্সবাজারে ৯ দিনে ৮২৩ মিলিমিটার বৃষ্টিপাত এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ৫ বিতর্ক নিষেধাজ্ঞা অমান্য করে সিজার, তুরস্কে শতাধিক চিকিৎসককে বহিষ্কার হরমুজকে ঘিরে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান ফ্রান্স-স্পেনের চেয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিটের দাম দ্বিগুণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দুপুরের মধ্যে ঢাকাসহ কয়েকটি জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর