শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম খানসামায় দুই সার ডিলারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ উল্লাপাড়ায় ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে দিশেহারা আমান ফিড মিলের মালিক ও শ্রমিকেরা জয়পুরহাটে জনবল সংকটে স্বাস্থ্য সেবা,বঞ্চিত হতদরিদ্র রোগীরা কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর্মশালার সমাপনী অনুষ্ঠিত সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় ইসলাম ধর্ম গ্রহণ করে প্রেমিককে বিয়ে করলেন রাজশাহী কলেজছাত্রী, স্বেচ্ছায় সিদ্ধান্তের দাবি

মোঃ ছালেকুর রহমান, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলার এক কলেজছাত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করেছেন বলে দাবি করেছেন। তবে এ ঘটনাকে কেন্দ্র করে মেয়ের পরিবার আপত্তি জানিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছে। অন্যদিকে ওই তরুণী বলেছেন, ধর্মান্তর ও বিয়ের সিদ্ধান্ত তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় নিয়েছেন, এতে কোনো ধরনের জোর বা চাপ ছিল না।

তরুণীর বর্তমান নাম অন্বেষা ইসলাম অর্পা (১৯)। পূর্বের নাম ছিল অন্বেষা সাহা। তিনি সিংড়া উপজেলার হাটসিংড়া গ্রামের ব্যবসায়ী বিপ্লব কুমার সাহা ও বাসনা সাহা চন্দ্রিমার মেয়ে এবং রাজশাহী কলেজে অনার্সে অধ্যয়নরত। তাঁর স্বামী রিয়াজুল ইসলাম উদ্দিন রিয়াজ (২৩) সিংড়া ওয়ালটন মোড় এলাকার বাসিন্দা।

অন্বেষা ইসলাম অর্পা জানান, গত ৮ জুন তিনি স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। একই দিনে রাজশাহীতে প্রচলিত আইন ও ইসলামী শরিয়াহ অনুযায়ী রিয়াজুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তারা একসঙ্গে সংসার করছেন।

তিনি বলেন, গত তিন বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। নিজের বিশ্বাস ও ইচ্ছা থেকেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ এবং বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁকে কেউ জোর করেনি, ভয়ভীতি দেখায়নি কিংবা প্রলোভন দেখায়নি।

ভাইরাল হওয়া এক ভিডিও বার্তায় অন্বেষা বলেন, তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ ও বিয়ে করেছেন। পরিবারের সদস্যরা তাঁর স্বামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং একাধিকবার পুলিশ নিয়ে এসে তাঁকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এ কারণে তাঁদের আত্মগোপনে থাকতে হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এদিকে নোটারি পাবলিকের কার্যালয়ে করা একটি হলফনামায় অন্বেষা উল্লেখ করেন, ইসলামের প্রতি বিশ্বাস থেকে স্বেচ্ছায় কালেমা পাঠের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নিজের নাম পরিবর্তন করে “অন্বেষা ইসলাম অর্পা” রেখেছেন। হলফনামায় তিনি আরও উল্লেখ করেন, ধর্মান্তরের ক্ষেত্রে তাঁর ওপর কোনো ধরনের বলপ্রয়োগ, ভয়ভীতি বা প্রলোভন ছিল না এবং ভবিষ্যতে সব সরকারি ও ব্যক্তিগত নথিতে নতুন নাম ব্যবহারের ঘোষণা দেন।

রিয়াজের দাদি সুফিয়া বেগম অভিযোগ করেন, পুলিশ প্রায়ই তাঁদের বাড়িতে এসে নাতি ও নাতবধূর খোঁজ করছে।

এ বিষয়ে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী বলেন, মেয়ের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তরুণীকে খুঁজে বের করে তাঁর বক্তব্য নেওয়া হবে। এরপর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর