বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইউএনও’র মানবিক উদ্যোগে সহায়তা পেলেন  কাজিপুরের ২৭ এতিমখানার শিক্ষার্থীগণ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভায় মানবিক উদ্যোগের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর বদান্যতায় স্থানীয় ২৭ টি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে  নিত্যপ্রয়োজনীয় সামগ্রী চাল বিতরণ করা হয়েছে।এতে করে তিনি
এক অন্যরকম নজির স্থাপন করলেন পৌর প্রশাসক ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। কাজিপুর পৌরসভার  সরকারি নানা সহায়তার প্রকৃত কার্ডধারীকে নিজে এসে সহায়তার চাল নিতে বলায় অনেকেই আসছেন না সেই সহায়তা নিতে। ফলে প্রতিবারই সরকারি ভিজিডি ভিজিএফসহ নানা সহায়তা কর্মসূচির চাল বিতরণের পরেও বেঁচে যাচ্ছে।আর এই বেঁচে যাওয়া চালগুলো কাজিপুরের ইউএনও মোস্তাফিজুর রহমান  ইসলামিক ফাউন্ডেশনের তালিকা অনুযায়ী উপজেলার বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিয়ের শিক্ষার্থীদের বিপরীতে বরাদ্দ দিয়েছেন।গতকাল এরকম বেঁচে যাওয়া চাল ২৭ টি প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার এক কর্মচারী বলেন, “ সরকারি নানা সহায়তার কার্ড বন্টনের সময়ে অনেক বিত্তবানরাও সেটি নিয়েছেন। তারা বিভিন্ন লোকের মাধ্যমে সেই সহায়তার চাল সংগ্রহ করে নেন। কিন্তু এবারের ইউএনও স্যার এই নিয়ম পরিবর্তন করেছেন। যার নামে কার্ড তাকে এসে সেই চাল সংগ্রহের নির্দেশনা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, নিজে বসে থেকে পুরো বন্টন প্রক্রিয়া শেষ করেন।এ কারণে অনেকেই লজ্জায় সেই কার্ডের বিপরীতে বরাদ্দকৃত চাল নিতে তার সামনে আসছেন না।
এদিকে এমন বরাদ্দ পেয়ে নিজের স্বস্তির কথা জানিয়েছেন সুবিধাভোগী অনেকেই। বেলতৈল কওমি মাদ্রাসার মোহতামীম বজলুর রশিদ বলেন, “ ইউএনও স্যার নানা সময়ে আমাদের এমন সহযোগিতা করে থাকেন। অনেক সময়ে মাছ, দুম্বার মাংস, চালডাল তিনি বরাদ্দ দেন। এই সহায়তা এতিম বাচ্চাদের অনেক উপকারে আসে।
 ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “ মোট ২৭টি এতিমখানা ও মাদ্রাসার এতিমখানা ও অসহায় শিশুদের জন্য পৌরসভার প্রশাসকের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়েছে। তবে এই ২৭টি প্রতিষ্ঠানের বেশিরভাগ’ই চরের প্রতিষ্ঠান। চর থেকে সবসময় বলা হয় যে চরের লোক বঞ্চিত। অন্তত আমি আসার পর থেকে চরকে অগ্রাধিকার দিয়ে সকল কিছুর সহায়তা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর