শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ড্রেনে মিললো বস্তাবন্দি দেড় হাজার পিস বুলেট আন্দোলনকারীদের দ্রুত ঘরে ফিরতে বললো সিজেপি ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী ‘ধেয়ে আসছিল আগুনের দেয়াল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জের কারাবন্দির মৃত্যু বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে বিস্ফোরক মামলার আসামি আওয়ামীলীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬


সিরাজগঞ্জে কারাগারে বিস্ফোরক মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক নেতা অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত আওয়ামীলীগ নেতা বাবলু মন্ডল (৫৮) সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মৃত রমজান আলীর ছেলে ও রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।

তিনি আরো জানান, হাজতি বাবলু মন্ডল বিস্ফোরক মামলার আসামি হিসেবে গত ১ মাস ধরে কারাগারে রয়েছেন। তিনি আগে থেকেই শারীরিক অসুস্থ ছিলেন।

তিনি আরো বলেন, গত বুধবার দুপুরে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ১০টার দিকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর আজ সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর