শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ
পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বহিঃনোঙরে চুরি-লুটের তথ্য ভিত্তিহীন, দাবি কোস্ট গার্ডের জরুরি ফোন পেয়ে লঞ্চে চিকিৎসাসেবা, হাসপাতালে নিল কোস্ট গার্ড বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ড্রেনে মিললো বস্তাবন্দি দেড় হাজার পিস বুলেট আন্দোলনকারীদের দ্রুত ঘরে ফিরতে বললো সিজেপি ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চট্টগ্রামের ড্রেনে মিললো বস্তাবন্দি দেড় হাজার পিস বুলেট

অনলাইন ডেস্ক: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার শেরশাহ বাংলা বাজার এলাকার একটি ড্রেন থেকে বিপুল পরিমান বুলেট উদ্ধার করা হয়েছে। ছোট বড় মিলিয়ে আনুমানিক দেড় হাজার বুলেট রয়েছে বস্তাটিতে। থানা পুলিশ বলছে পরিত্যাক্ত এসব বুলেটের মধ্যে ব্যবহৃত গুলির খোসাও রয়েছে৷ তবে এসব বুলেটের উৎস সম্পর্কে এখনো কিছু জানা যায়নি৷

আজ শনিবার দুপুর দুইটার দিকে বাংলাবাজারের বিএসআরএম ফ্যাক্টরির ৫ নম্বর গেটের পাশের ড্রেন থেকে বুলেটগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বুলেটের মধ্যে ১২০ টি বড় সাইজের ও ১২০০ র বেশি ছোট সাইজেত বুলেট রয়েছে। বড় বুলেটগুলো একে-৪৭ সহ ভারি অস্ত্রে ব্যবহার হয় বলে জানা যায়।

স্থাণীয়রা জানান, এলাকাটিতে ড্রেন পরিষ্কারের কাজ করছিলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মীরা। এসময় বিএসআরএম ফ্যাক্টরির পাশের নালাতে একটি বস্তা দেখতে পায়। পরে এটি খুলে বিপুল পরিমান বুলেট দেখতে পান পরিচ্ছন্নতা কর্মীরা। পরে বায়েজিদ থানা পুলিশেকে খবর দিলে পুলিশ এসে এসব বুলেট উদ্ধার করে নিয়ে যায় ।

বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল বিডি২৪লাইভ কে বলেন, শেরশাহ বাংলা বাজার এলাকার বিএসআরএম ফ্যাক্টরির পাশের একটি নালা থেকে বস্তাবন্দি বুলেটগুলো উদ্ধার করা হয়। সেখানে ১২০ পিস বড় বুলেট ও প্রায় ১২শর বেশি ছোট বুলেট রয়েছে। সেখানে বেশ কিছু ব্যবহৃত গুলির খোসাও রয়েছে৷ কে বা কারা বুলেটগুলো রেখেছে তা তদন্ত করে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর