শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ
পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বহিঃনোঙরে চুরি-লুটের তথ্য ভিত্তিহীন, দাবি কোস্ট গার্ডের জরুরি ফোন পেয়ে লঞ্চে চিকিৎসাসেবা, হাসপাতালে নিল কোস্ট গার্ড বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ড্রেনে মিললো বস্তাবন্দি দেড় হাজার পিস বুলেট আন্দোলনকারীদের দ্রুত ঘরে ফিরতে বললো সিজেপি ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : / ৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, শিক্ষকরা সমাজের দর্পণ এবং জাতির মেরুদণ্ড। দেশের বর্তমান পরিস্থিতিতে তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে শিক্ষক সমাজকে সবচেয়ে বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো শিক্ষার্থী বিপথগামী হলে তাকে ঘৃণা না করে ভালোবাসা ও সঠিক শিক্ষার মাধ্যমে আলোর পথে ফিরিয়ে আনতে হবে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) অডিটোরিয়ামে ২০২৬ শিক্ষাবর্ষের ছাত্রকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, নেতৃত্বের অহংকার যেন কাউকে স্পর্শ না করে। সহপাঠীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে একটি সুশৃঙ্খল শিক্ষাঙ্গণ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

স্মৃতিচারণ করে তিনি বলেন, রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শুধু রাজশাহী নয়, দেশ-বিদেশে অসংখ্য বরেণ্য শিক্ষাবিদ গড়ে তুলেছে। তাঁর স্ত্রীসহ পরিবারের অনেক সদস্য এ প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী জানান, রাজশাহী টিটিসির জন্য একটি বহুতল একাডেমিক ভবন, অত্যাধুনিক অডিটোরিয়াম এবং দুটি নতুন ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। পাশাপাশি কলেজের খেলার মাঠকে আরও আধুনিক ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার আশ্বাস দেন তিনি।

ভূমিমন্ত্রী শিক্ষকদের হারানো গৌরব পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে বলেন, শিক্ষাদানের মহান ব্রতকে ধারণ করে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, নির্বাচন পরিচালনা কর্মকর্তা, নবনির্বাচিত ছাত্রকল্যাণ পরিষদের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শুরুতে নবনির্বাচিত ছাত্রকল্যাণ পরিষদের সদস্যদের বরণ করে নেওয়া হয় এবং তাদের শপথ পাঠ করানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর