বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
এনায়েতপুরে শতাধিক বৃক্ষ রোপনের মধ্য দিয়ে ‘কৃষ্ণ চূড়া মোড়’র যাত্রা শুরু মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ হৃদরোগ হাসপাতাল থেকে রোগী বাগিয়ে নিয়ে যাওয়ার সময় দালাল আটক খাবারের মান নিশ্চিত করতে সচিবালয় ক্যান্টিনে হঠাৎ পরিদর্শন মন্ত্রী আফরোজা খানমের রোগী বাগিয়ে নেওয়ার সময় প্রাইভেট ক্লিনিকের মালিকসহ আটক ২ বিশ্বকাপের খেলা ঘিরে সংঘর্ষে বাদশা হত্যা: অন্যতম অভিযুক্ত লেদু গ্রেফতার তিন দশক পর আবারও বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি মোংলায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার পলাতক আসামি আটক রাজশাহীতে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এনায়েতপুরে শতাধিক বৃক্ষ রোপনের মধ্য দিয়ে ‘কৃষ্ণ চূড়া মোড়’র যাত্রা শুরু

প্রতিবেদকের নাম / ১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬



দীর্ঘ দিনের অবহেলিত ও বঞ্চিত জনপদ দ্বাদশপট্টি গ্রাম বর্তমানে জাইল্যার মোড় নামে পরিচিত। এটি সিরাজগঞ্জের এনায়েতপুর থানা সদর থেকে প্রায় এক কিলোমিটার দুরে অবস্থিত। এনায়েতপুর-পাঁচিল আঞ্চলিক সড়কের তিন রাস্তার মিলনস্থল। প্রকৃত নামটি বিকৃত হয়ে জাইল্যার মোড় নাম হওয়ার কারনে এলাকার মানুষের মধ্যে দীর্ঘ দিনের মনের কষ্ট ছিলো।

বুধবার দুপুরে (২৯জুলাই) আড়কান্দি বাজারের দক্ষিণ থেকে দ্বাদশপট্টি মোড় হয়ে সোনাতলা গ্রামীণ টাওয়ার পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তার ধারে শতাধিক বৃক্ষ রোপনের মধ্য দিয়ে ‘কৃষ্ণ চূড়া মোড়’ নামে যাত্রা শুরু হয়েছে। রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার সভাপতি সাকিরা খাঁনের নিজস্ব অর্থায়নে শতাধিক কৃষ্ণ চূড়া বৃক্ষ রোপন করা হয়। এ উপলক্ষ্যে স্থানীয়দের আয়োজনে নানা শ্রেনী পেশার মানুষ মিলিত হয়ে মতবিনিময় সভা করে। এসময় বঞ্চিত এই জনপদকে উন্নয়নের মুলস্রোতে ফিরিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষনা দেন। একই সাথে জাইল্যার মোড়কে ‘কৃষ্ণ চূড়া মোড়’ নাম করনের প্রস্তাবনা উপস্থাপনা হয়।

পর্যটন কর্মী শাহিন সানীর সভাপতিত্বে আলোচনা সভায় এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান, রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার সভাপতি সাকিরা খাঁন, সাধারন সম্পাদক অতিকা পারভীন মুনমুন, সদস্য কানিজ ফাতেমা বিথী, শাহজাদপুর উপজেলার সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, সমাজকর্মী মামুন বিশ্বাস, এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক মাষ্টার নুরুল ইসলাম, থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, যুগ্ম আহ্বায়ক ফরিদ আহম্মেদ, সেচ্ছাসেকদলের যুগ্ম আহ্বায়ক সোনাউল্লাহ সরকার, প্রেসক্লাবের সহসভাপতি মুক্তার হাসান, একুশে টিভির সংবাদ উপস্থাপক ওয়াহিদুজ্জামান, সাংবাদিক বাবু মির্জা, সোহেল রানা, ইয়াহিয়া খান, মোহাম্মদ সোহেল রানা ও ইছাহাক আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা সঞ্চালনা করেন এনায়েতপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক মোল্লা।

মতবিনিমিয়ে বক্তারা বলেন, সবুজ ও দৃষ্টি নন্দন এলাকার প্রতীক হিসেবে পরিচিতি পাবে ‘কৃষ্ণ চূড়া মোড়’ প্রায় চার যুগ আগে বিভিন্ন অঞ্চল থেকে এসে বসতি গড়া পিছিয়ে পড়া এই জনপদ ‘কৃষ্ণ চূড়া মোড়’ নামকরণের মধ্য দিয়ে নতুন পরিচয়ে প্রতিষ্ঠিত হলো। শতাধিক গাছ এক সময় সবুজের গালিচায় রক্তরাঙ্গা লাল ফুলে সৌরভ ছড়াবে।

বক্তারা আরও বলেন, সয়দাবাদ মহাসড়ক থেকে ‘কৃষ্ণচূড়া মোড়’ হয়ে পাবনা আঞ্চলিক সড়ক নির্মীত হলে অবহেলিত এই এলাকাটি স্থানীয় ভাবে পর্যটনের একটি সম্ভবনাময় স্পটে পরিনত হবে। এ ক্ষেত্রে সবার সম্মিলিত প্রচেষ্টা একান্ত জরুরী। আশা করছি সংশ্লিষ্টরা এ অঞ্চলের প্রতি সুদৃষ্টি রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর