শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
শতকোটি টাকার চৌহালী-টাঙ্গাইল যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙনে বসত ভিটা বিলীন সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জন আটক দুর্গানগর ইউপি কার্যালয়ে ৫ বছর ধরে নেই খাবার পানির টিউবওয়েল ভোগান্তিতে সেবাপ্রার্থীরা কাচ্চি ডাইনের চেয়ারম্যানের বিরুদ্ধে আছে ৫ মামলা,গ্রেফতার না করায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিদ্যুত, খনিজ ও জ্বালানী মন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে সন্ত্রাসী ইন্নার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

দখলবাজ, চাঁদাবাজ, আওয়ামীলী ও সন্ত্রাসী সাংবাদিক ইন্না-জিন্না কর্তৃক সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কুটুক্তি ও জেলা স্বেচছাসেবক দলের যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেন ছানুর নামে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সিরাজগঞ্জ শহরের বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে শহরের এ বিক্ষোভ মিছিল করা হয়। শহরের ভাসানী মিলনায়তনের সবুজ চত্ত্বর থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাজার স্টেশন ফোয়ারা চত্ত্বরে সমাবেশ শেষ করেন।
বিক্ষোভ মিছিলে বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলাদলের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।
জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মিলন হক রঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাজী আব্দুস সাত্তার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, থানা যুবদলের আহবায়ক তৌহিদ , শহর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল জোয়ার্দ্দার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শরিফুল ইসলাম ইন্না ৫ আগষ্টের পর বিএনপির নাম ভাঙ্গিয়ে প্রেসক্লাব দখল করে। চাঁদা না পেয়ে বিভিন্ন ব্যক্তি, ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদক প্রকাশ করে হয়রানি ও মানসম্মানের ক্ষতি করে। সম্প্রতি ইন্না ও তার পরিবার জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন সানুকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বাজার ষ্টেশনে অনশন করে। অনশন থেকে বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের বিরুদ্ধে নানা কটুক্তি করে। সানুর বিরুদ্ধে নানা কটুক্তি ও সন্ত্রাসী কুৎসা রটায়। এমনকি সাংবাদিক হয়েও অন্য একজন সাংবাদিককে তার ভাতিজাদের দিয়ে হাত-পা ভেঙ্গে দেয়াসহ হত্যার হুমকি দেয়। এ সময় বক্তারা ইন্নাকে হলুদ সাংবাদিক আখ্যা দিয়ে অবিলম্বে তার বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর