শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে ৫ আগস্টে প্রকাশ্যে গুলি ছোড়া সুটার সাফির বিরুদ্ধে অজ্ঞাত কারণে হয়নি হত্যা মামলা! কামারখন্দে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্ভোদন করলেনঃকায়েস কামারখন্দে শ্রমিকদের সাথে মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন,  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট জয়পুরহাটে তিন খাদ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ-সমাবেশ গ্যাস সংকট নিয়ে দুঃসংবাদ দিলেন জ্বালানিমন্ত্রী পল্লবীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল, গ্রেফতার ১৭ কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেল র‍্যাব নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন,  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট

রাজশাহী প্রতিনিধি : / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং রাজশাহীকে আরও সবুজ ও বাসযোগ্য নগরীতে পরিণত করার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে শুক্রবার  সকাল ১০টায় রাজশাহীর আরডিএ পার্কে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং রাজশাহীকে আরও সবুজায়নের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে আরডিএ। এ কর্মসূচির আওতায় প্রতিবছর পাঁচ হাজার করে পাঁচ বছরে মোট ২৫ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। নগরীর বিভিন্ন সড়ক, পার্ক, উন্মুক্ত স্থান ও আরডিএর বিভিন্ন প্রকল্প এলাকায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। একই সঙ্গে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেরও ব্যবস্থা করা হবে, যাতে দীর্ঘমেয়াদে এ কর্মসূচির সুফল রাজশাহীবাসী ভোগ করতে পারেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো  বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার ধারাবাহিকতায় তারা আরডিএ পার্কে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছেন।  আগেও গাছ রোপন করা হয়েছে, আবারও নতুন উদ্যমে গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা করা হবে। ভবিষ্যতে এসব গাছের ফল, ফুল ও ছায়া রাজশাহীর মানুষ ভোগ করবে বলে উল্লেখ করেন তিনি।

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই উল্লেখ করেছি চেয়ারম্যান আরো বলেন, নগর উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও আরডিএ সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার আহ্বান জানান তিনি।
আরেক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, নগরীকে সুন্দরভাবে সাজাতে যা প্রয়োজন তিনি তা করবেন। কোনভাবেই অপরিকল্পিতভাবে আর নগরায়ন করতে দেওয়া হবে না বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠন রাজশাহী জেলা শাখার সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মাদ মাহবুবুর রহমান,  কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক  সাইফুল ইসলাম হীরক, মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট  এনামুল হক এম, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন,  মারুফ হোসেন জীবন,  শফিকুল ইসলাম শ্যামল, মোহাম্মদ জয়নাল আবেদীন, নাইম ইসলাম, মোহাম্মদ তোরাব আলী পারভেজ, স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল হাসান পরাগ, মোহাম্মদ আজিম উদ্দিন সোহাগ ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিউল ইসলাম ডলারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা আরডিএ পার্কে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর