শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা

নিজস্ব প্রতিবেদক: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬



মার্কেটে ঢুকে ব্যবসায়ীকে মারধর করছেন রমনা থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম! এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেট মাধ্যমে। এতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জনমনে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রচণ্ড আত্মচিৎকার করতে থাকা সত্বেও ওই ভিডিওতে যে ব্যাক্তিকে পেটানো হচ্ছে তার স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলাও দায়ের করেছেন। মামলায় রমনা থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম এবং সদস্য সচিব শামীম হোসাইন সহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং ১০-১২ জন অজ্ঞাত জানিয়ে আসামি করা হয়েছে।

চাঁদা না দেয়ায় এই হত্যা চেষ্টা বলে অভিযোগ করেছেন হামলার শিকার রেজাউল করিমের এর স্ত্রী মামলার বাদী শাহনাজ পারভীন।

ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ৩১ মে বিকালে রমনা থানার অন্তর্ভুক্ত আনারকলি মার্কেটের নীচ তলায় দলবল নিয়ে প্রবেশ করেন বিএনপি নেতা আশরাফুল ইসলাম। পরে রেজাউল করিমকে একটি লাঠি দিয়ে নিজেই পেটান আশরাফুল।

এ ঘটনা ঘিরে আনারকলি মার্কেট ও সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর