সোমবার (৩ আগস্ট) ভোর ৪টা পর্যন্ত নগরীর রাজপাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিণশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে থানা ও ডিবি পুলিশের বাইরে চৌকস সদস্যদের সমন্বয়ে গঠিত আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে ফাঁকা স্থানে অভিযান চালিয়ে দাশপুকুর বৌ-বাজার গ্রামের মৃত বাবুর ছেলে মোঃ বাপ্পি ওরফে হিটুকে (৩৫) ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট,৬৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৪৩০ টাকা সহ গ্রেফতার করা হয়।
একই রাত পৌনে ১টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়ায় পলাতক আসামি বুলবুলির বসতবাড়িতে অভিযান চালিয়ে বহরমপুর ব্যাংক কলোনি গ্রামের মৃত আহাদ আলী সরকারের ছেলে মোঃ মোস্তাক আহম্মেদকে (৪৬), ১০৫ গ্রাম গাঁজা, ১৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও মাদক বিক্রির ৮০০ টাকা সহ গ্রেফতার করা হয়।
সোমবার ভোর ৪টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়ায় রাব্বুল শেখের বসতবাড়িতে অভিযান চালিয়ে রাব্বুল শেখকে (৬৫), ৯১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩৫ গ্রাম গাঁজা, ৪ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৩১ হাজার ৬৩০ টাকা সহ গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#