কাজিপুরে বীর মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণে ঠিকাদার নির্বাচনে লটারি অনুষ্ঠিত
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
/ ৬
বার দেখা হয়েছে
আপডেট :
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
শেয়ার করুন
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে ৩য় পর্যায়ে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণকাজের ঠিকাদার নির্বাচনে প্রকাশ্যে লটারি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১২ আগস্ট দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সহকারি কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া এর সভাপতিত্বে এ লটারি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক স্বাগত বক্তব্য রাখেন।এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
লটারির মাধ্যমে প্রকল্পের আওতাভুক্ত ৩টি প্যাকেজে ৩ জন ঠিকাদার লটারির মাধ্যমে আবাসন নির্মাণকাজের জন্য ঠিকাদার নির্বাচন করা হয়। যারা প্রতিটি প্যাকেজে ৬ টি করে মোট ১৮ টি ঘর নির্মাণ করবেন। প্রথম প্যাকেজে ২৫০ জন ঠিকাদার লটারিতে অংশ নেয় তার মধ্যে ১২৪ নং মেসার্স সালসাবিল এন্টারপ্রাইজ,প্রোঃ সেলিম রেজা, পাঁচঠাকুরি,সিরাজগঞ্জ নির্বাচিত হন।দ্বিতীয় প্যাকেজে ২৪৬ জন ঠিকাদার লটারিতে অংশ নেয় এর মধ্যে ৯০ নং মেসার্স হাফছা এন্ড সুবাইতা এন্টারপ্রাইজ,প্রোঃ মুক্তি খাতুন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ নির্বাচিত হন এবং তৃতীয় প্যাকেজে ২৩৯ জন ঠিকাদার লটারিতে অংশ নেয় তার মধ্যে ৪৭ নং মেসার্স সজীব এন্টারপ্রাইজ,প্রোঃ জোসনা খাতুন, দুবলাই, কাজিপুর, সিরাজগঞ্জ নির্বাচিত হয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক জানান, “স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই উন্মুক্ত লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়েছে।” উপজেলা সহকারি কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তান অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকার আবাসন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে।” তিনি নির্ধারিত সময়ের মধ্যে মান সম্মতভাবে নির্মাণকাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ প্রকল্পের মাধ্যমে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের আবাসন সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ১৮ লাখ ৩৩ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।