শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পূর্ণিমাগাঁতীতে চেয়ারম্যান পদপ্রার্থী সাদ্দাম হোসেনের মতবিনিময় সভা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬


সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৭ নম্বর পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাদ্দাম হোসেনের নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়হাট্টা পাগলা বাজার মসজিদ মাঠে গ্রামবাসীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আলহাজ মুনজিল হক। বক্তব্য দেন মো. সলিম ফকির, মো. আব্দুল মান্নান হোসেন, হাজী শুকুর হোসেন, আওয়াল হোসেন, নাসির, মো. শফিকুল, মো. সানোয়ার সরকার, মো. মনি ও মো. কুদ্দুস প্রামাণিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন আসলাম সরকার।

মতবিনিময় সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাদ্দাম হোসেন ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে তাঁর বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান। নির্বাচিত হলে ৭ নম্বর পূর্ণিমাগাঁতী ইউনিয়নকে আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

এ সময় তিনি চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর