রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ
এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন উত্তরখানে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার সিরাজগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও চাষিদের পুরস্কার বিতরণ টিডিএসে দোয়া ও আলোচনা সভায় খালেদা জিয়ার জন্মদিন পালিত শ্যামপুরে ৭৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার,আসামির বিরুদ্ধে আছে ২০ মামলা গাজীপুরে দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? হঠাৎ ডেটিং অ্যাপে হৃতিক, সাবার সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জন মঞ্চে আসছে নাট্যকেন্দ্রের ‘পুণ্যাহ’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে শহীদ মডেল স্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬



শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও যুক্তিভিত্তিক চিন্তাধারা তৈরির লক্ষ্যে শহীদ মডেল স্কুল, সিরাজগঞ্জ শাখায় আয়োজিত হয়েছে ‘স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’।

বিতর্ক প্রতিযোগিতার মূল বিষয় ছিল— ‘জনসচেতনতাই পরিচ্ছন্ন শহর গড়তে একমাত্র উপায়’। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্ষুদে বিতার্কিকরা বিষয়টির পক্ষে ও বিপক্ষে অত্যন্ত প্রাণবন্ত এবং যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রতিযোগিতার সভাপতির দায়িত্ব পালন করেন শহীদ মডেল স্কুল, সিরাজগঞ্জ শাখার পরিচালক হাসানুজ্জামান রনজু। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে মুক্তবুদ্ধির চর্চা করা জরুরি। এই ধরনের আয়োজন তাদের নেতৃত্বের গুণাবলি বিকাশ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।”

এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রাজমামুদ সরকার, সিনিয়র শিক্ষক আশরাফ আলী এবং সাংস্কৃতিক শিক্ষক উজ্জ্বল রায় সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত থেকে বিতার্কিকদের উৎসাহিত করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলকে অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর