বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কামারখন্দ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা, সহ-সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি আব্দুল আজিজ সরকার। এসময়ে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান,বিএনপির সাবেক সহ সভাপতি সাকলাইন হোসেন চঞ্চল,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী সম্ভুনাথ দাস,সোহেল আহমেদ। উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ সোহেল আহমেদ,উপজেলা যুবদলের সদস্যসচিব রেজাতে রাব্বি সুমন, উপজেলা ছাত্র দলের আহবায়ক মাহমুদ হাসান, সদস্য সচিব তানভীর ইসলাম প্রমূখ।
এর আগে সকালে দলীয় কার্যালয়ের পবিত্র কুরআন শরীফ খতম ও বিকেলে আলোচনা সভা শেষে মোনাজাতের মাধ্যমে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও রুহের মাগফিরাত কামনা করা হয়।